Pages

Tuesday, April 19, 2016

কাঁচা আম স্মৃতিশক্তি বাড়ায়

কাঁচা আম কম বেশি সবাই ভালোবাসেন। লবণ-মরিচ দিয়ে কাঁচা আম খেতে দারুণ মজা। এছাড়াও কাঁচা আমের চাটনি ও আচার বেশ উপাদেয়। এছাড়াও কাঁচা আম দিয়ে জুস বানিয়েও পান করতে পারেন। 
কাঁচা আম স্মৃতিশক্তি বাড়ায় এতে করে গরমের ক্লান্তিভাব দূর হবে। কাঁচা আম আমাদের শরীরের জন্য খুব উপকারী। মজাদার স্বাদ ছাড়াও শরীর সুস্থ রাখতে কাঁচা আম কার্যকর ভূমিকা পালন করে। কাঁচা আমের রয়েছে অসাধারণ কিছু গুণাগুণ। স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, কিডনির সমস্যা প্রতিরোধে সাহায্য করে, অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে। এছাড়াও ত্বক উজ্জ্বল করে, দাঁতের রোগ প্রতিরোধে সহায়তা করে। কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা ঠাণ্ডাজাতীয় রোগ প্রতিরোধ করে। শরীরে পটাসিয়ামের অভাব পূরণ করে লিভার ভালো রাখে। ক্যারোটিন ও ভিটামিন সমৃদ্ধ কাঁচা আম চোখ ভালো রাখে। বিটা ক্যারোটিন থাকায় হার্টের সমস্যা প্রতিরোধে সাহায্য করে। কাঁচা আমে থাকা আয়রন রক্তস্বল্পতা সমস্যা সমাধানে বেশ উপকারী। 
Info: http://www.manobkantha.com

No comments:

Post a Comment